ছাত্রদল নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত রিজভী

২২ জুন ২০১৯, ০২:৫২ PM

আন্দোলনরত ছাত্রদলের নেতাকর্মীদের  হাতে লাঞ্ছিত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিলে অংশ নিতে গিয়ে তিনি লাঞ্ছিত হন।

‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন’র উদ্যোগে দুপুর পৌনে ১২টার দিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিংগেল মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রেজা।

বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ের বাইরে এসে আইনজীবীদের কর্মসূচিতে অংশ নিতে গেলে সেখানে আন্দোলনরত ছাত্রদলের নেতাকর্মীরা তাকে বাধা দেন। এ সময় কিছুটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাধার মুখে পড়ে এক পর্যায়ে রিজভী কর্মসূচি থেকে দলীয় কার্যালয়ে ফিরে যেতে বাধ্য হন।

ট্যাগ: ছাত্রদল
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬