কে কোন আসনে ভোট দেবেন ৬ সু’র ভিপি-জিএস-এজিএসরা

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ PM
৬ কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি

৬ কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি © টিডিসি সম্পাদিত

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল থেকেই সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাবে বলে আশা করছে সরকার। জাতীয় এই গুরুত্বপূর্ণ নির্বাচনে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝেও রয়েছে ব্যাপক আগ্রহ।

বিশেষ করে দেশের ৬ পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা কে কোথায় ভোট দেবেন— তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ প্রতিনিধিদের ভোটকেন্দ্রের তথ্য তুলে ধরা হল।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিনিধিদের মধ্যে ভিপি সাদিক কায়েম খাগড়াছড়ি-১ আসনে ভোট দেবেন। জিএস এস এম ফরহাদ চট্টগ্রাম–১৫ ও এজিএস মহিউদ্দিন খান জয়পুরহাট-১ আসনের ভোটার। আর সদস্য সর্বমিত্র চাকমা রাঙামাটি-১, মিফতাহুল হোসাইন মারুফ রংপুর-৪ এবং উম্মা উসওয়াতুন রাফিয়া ময়মনসিংহ-৪ আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ডাকসু ভিপি সাদিক কায়েম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সারা দেশে এখন ঈদের মত আনন্দঘন পরিবেশ বিরাজ করছে, যা গত ফ্যাসিবাদী আমলে দেখা যায়নি। এই উৎসবমুখর ও গণতান্ত্রিক আবহ তৈরির পেছনে জুলাই বিপ্লবের সকল শহীদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আমরা আশা করি, শেষ পর্যন্ত এই উৎসব ও গণতান্ত্রিক পরিবেশ অটুট থাকবে। একই সঙ্গে তিনি প্রত্যাশা করেন, আগামীকাল দেশের সকল তরুণ ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং প্রতিটি কেন্দ্রে সজাগ থেকে নির্বাচন প্রক্রিয়া সুরক্ষায় ভূমিকা রাখবেন।

আরও পড়ুন: জেনে নিন ভোট নিয়ে ১১ প্রশ্নের উত্তর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) প্রতিনিধিদের মধ্যে ভিপি আবদুর রশিদ জিতু শরীয়তপুর-৩ আসনের নাগেরপাড়া ইউনিয়ন কেন্দ্রে ভোট দেবেন। জিএস মাজহারুল ইসলাম নোয়াখালী-৪ আসনের মধ্য করিমপুর কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা ঢাকা-১৬ আসনে, এজিএস ফেরদৌস আল হাসান পিরোজপুর-১ আসনের পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের ভোটার; তিনি কামারবাড়ি স্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন। এছাড়া পরিবেশ বিষয়ক সম্পাদক সাফায়েত মীর লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনের ভোটার এবং তিনি ১ নং ওয়ার্ডের চন্ডীপুর মনসা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) প্রতিনিধিদের মধ্যে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ নীলফামারী-২ আসনে ভোট দেবেন, জিএস সালাহউদ্দিন আম্মার খুলনা-৬ আসনের ভোটার, এজিএস সালমান সাব্বির রাজশাহী-২ আসনে এবং সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হোসেন জোহা সিরাজগঞ্জ-৪ আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) প্রতিনিধিদের মধ্যে ভিপি মো. রিয়াজুল ইসলাম বাগেরহাট-৪ আসনে, জিএস আব্দুল আলিম আরিফ নীলফামারী-৩ আসনে ভোট দেবেন এবং এজিএস মাসুদ রানা সাতক্ষীরা-১ আসনে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) প্রতিনিধিদের মধ্যে ভিপি ইব্রাহিম রনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ভোটার এবং তিনি বাগাতিপাড়ার ফাঁগুয়াড়দিয়ার কেন্দ্রে ভোট দেবেন। অন্যদিকে জিএস সাঈদ বিন হাবিব কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের ভোটার; তিনি রশিদাবাদ ইউনিয়নের সগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২ নাম্বার ওয়ার্ডে জাঝর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। এটি গাজীপুর-২ (সদর) আসন।

ভোটের প্রস্তুতি ও উৎসাহের ব্যাপারে জানতে চাইলে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ভোটকেন্দ্রে আমরা অনেক উৎসাহ ও প্রত্যাশা নিয়ে যাচ্ছি। চট্টগ্রাম থেকে নাটোর প্রায় সাড়ে পাঁচশ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি শুধুমাত্র নিজের ভোটাধিকার প্রয়োগ করার দৃঢ় ইচ্ছা নিয়ে। কারণ আমরা বিশ্বাস করি, একটি ভোটও অত্যন্ত গুরুত্বপূর্ণ; এটি নাগরিক দায়িত্বের পাশাপাশি গণতন্ত্রের শক্ত ভিত্তি। এবারের নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ, কারণ একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হচ্ছে সংসদীয় ভোট, গণভোট এবং উচ্চকক্ষের ভোট। ফলে সবার মধ্যেই বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। মানুষের মাঝে ভোট দেওয়ার যে আনন্দ ও উদ্দীপনা দেখা যাচ্ছে, তা যেন ঈদের আনন্দকেও ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: নির্বাচনের দিন যানবাহন চলবে কি?

চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন, উৎসাহের সাথে ভোট দিচ্ছে। আমিও প্রথমবার ভোট দিব। অনেক উৎসাহ কাজ করছে। আমি আমার দলের বিজয়ের অপেক্ষায় আছি। সবাই নিজ নিজ পছন্দের দল ও প্রার্থীর জন্য কাজ করবে, নির্বাচনে টান টান উত্তেজনা হবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সবাই ভায়োলেন্সের বিরুদ্ধে। কোনো রকম সহিংসতা ছাড়াই সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছি।

বেসরকারি গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) প্রতিনিধিদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান ঢাকা-১৯ আসনে ভোট দেবেন, জিএস রায়হান খান গাজীপুর-৫ আসনের ভোটার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. সামিউল হাসান (পাবনা-৩), দপ্তর সম্পাদক শারমিন আক্তার ঢাকা-২০ আসনে, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস জিন্নাহ্ যশোর-৬ আসনে, সাহিত্য ও সংস্থা সম্পাদক মো. মারুফ চট্টগ্রাম-১১ আসনে, ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ শীতল টাঙ্গাইল-৮ আসনে এবং সহ-ক্রীড়া সম্পাদক নোহান ঢাকা-২০ আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বৃষ্টিতে তলিয়ে বেনাপোল স্থলবন্দর, পানিতে নষ্ট কোটি কোটি টাক…
  • ১১ জুলাই ২০২৬
চ্যাটজিপিটি অ্যাটলাস ব্রাউজার বন্ধ করছে ওপেনএআই, কারণ কী?
  • ১১ জুলাই ২০২৬
এইচএসসির আইসিটি পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ১১ জুলাই ২০২৬
সপ্তাহে দুদিন ছুটি দাবি মেডিকেল ছাত্রীর, কী জবাব দিলেন প্রধ…
  • ১১ জুলাই ২০২৬
দেশে ১০ জনের ৯ জনই ব্যবহার করেন মোবাইল ফোন, স্মার্টফোন আছে …
  • ১১ জুলাই ২০২৬
ইংল্যান্ডের পথে নরওয়ের বাধা, জয়ের নেশায় মাঠে নামছে ভাইকিংরা
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence