জাতির উদ্দেশে ভাষণে সিইসি

ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ PM
সিইসি এ এম এম নাসির উদ্দিন

সিইসি এ এম এম নাসির উদ্দিন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

সিইসি বলেন, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সবাই দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এ বিষয়টি স্মরণে রেখে উৎসবমুখর পরিবেশ রক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় মেনে নেবেন।

নির্বাচন কমিশনার বলেন, এ নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয় বরং এটি একটি দায়িত্ব। আমি আশা করি আপনারা সচেতনভাবে এ দায়িত্ব পালন করবেন।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। ওই সময় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন তিনি।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬