রেলপথ অবরোধ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ PM
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলওয়ে অবরোধ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলওয়ে অবরোধ © টিডিসি ফটো

গাজীপুরের ভুরুলিয়া এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়। এর ফলে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যা দীর্ঘ ভোগান্তি সৃষ্টি করেছে সাধারণ যাত্রীদের মধ্যে।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শিমুলতলী এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভুরুলিয়া এলাকায় পৌঁছে রেলপথের ওপর অবস্থান নিলে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত হয়ে যায়। হঠাৎ এই অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

আন্দোলনরত ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, 'আসন্ন জাতীয় নির্বাচন বানচাল, দেশকে অস্থিতিশীল এবং কারিগরি শিক্ষা ধ্বংস করার ষড়যন্ত্র হিসেবে উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ কোটা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অবিলম্বে এই সুপারিশ বাতিলসহ ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি মেনে নিতে হবে।'

রেলপথের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী জানান, 'রেলপথ অবরোধ করায় কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।' 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬