টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক বরখাস্ত

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ PM
রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়

রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় © সংগৃহীত

টিকিট বিহীন যাত্রীদের টাকার বিনিময়ে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) এর স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০৪ নম্বর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ‘ঞ’ বগিতে দায়িত্বরত স্টুয়ার্ড-১ মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার-২ মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড-৩ মো. মোস্তাফিজুর রহমান লিমনের বিরুদ্ধে টাকার বিনিময়ে কতিপয় যাত্রীকে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়ে পরবর্তী তদন্ত চলমান রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬