পে কমিশনে রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ৬ দফা প্রস্তাব

২৮ অক্টোবর ২০২৫, ০৯:২৬ PM
সচিবালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের নেতারা ৬ দফা প্রস্তাব দেন

সচিবালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের নেতারা ৬ দফা প্রস্তাব দেন © সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য পে কমিশনে ছয় দফা প্রস্তাব জমা দিয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের নেতারা বেতন, ভাতা ও পেনশন বৃদ্ধিসহ কর্মচারীদের দাবি উপস্থাপন করেন।

লিখিত প্রস্তাবনায় বলা হয়েছে, বেতন গ্রেড ২০টি থেকে কমিয়ে ১০টি করা এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন ১:৪ অনুপাতে বেতন কাঠামো দিয়ে বৈষম্য দূর করতে হবে।

এ ছাড়া চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা, শিক্ষা ভাতা সাত হাজার,যাতায়াত ভাতা চার হাজার, রেশন ভাতা ছয় হাজার, টিফিন ভাতা তিন হাজার, ধোলাই ভাতা এক হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের সমপরিমাণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বিআরইএল বলেছে, পেনশন ৯০ শতাংশের স্থলে শতভাগ, গ্র্যাজুয়োটি প্রতি এক টাকার ২৩০ টাকা এর স্থলে ৫০০ টাকা দিতে হবে এবং পূর্বের ন্যায় ১০০ শতাংশ (সম্পূর্ণ) পেনশন একসাথে নেওয়ার বিধান চালু করতে হবে। পাশাপাশি মাসিক নীট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগী ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য পেনশনভোগীর নিট পেনশনের পরিমাণ ৮০ শতাংশ এবং অন্যদের ক্ষেত্রে নীট পেনশনের পরিমাণ ৭০ শতাংশ বৃদ্ধি করতে হবে।

আগের মতো ৪ বছর পূর্তিতে সিলেকশন গ্রেড এবং ৮,১২ ৩১৫ বছর পূর্তিতে ৩টি টাইম স্কেল এবং পে স্কেল থেকে প্রায় ১০ বছর বঞ্চিত থাকায় ২০১৫ সালের ১ জুলাই থেকে ৯ম পে স্কেল কার্যকরেরও দাবি জানিয়েছে সংগঠনের নেতারা।

একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9