একদিনে ট্রেনে টিকিটবিহীন ২১৫৩ যাত্রী, অভিযানে আদায় প্রায় ৫ লাখ টাকা

২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ PM
রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়

রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় © সংগৃহীত

একদিনে পূর্বাঞ্চলে পরিচালিত ৭৫টি ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণকারী ২ হাজার ১৫৩ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। ভাড়াসহ তাদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০০ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৫টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ১৫৩ জন।

এতে আরও বলা হয়, অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ৩০ হাজার ৮৩০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৪৬ হাজার ২২৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৮৫ টাকা। এদিন মোট ২ হাজার ৪৪১টি টিকিট যাচাই করা হয়।   

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬