চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, নরসুন্দর আটক

০৬ জুন ২০১৯, ১০:৩৬ AM

শেরপুরের শ্রীবরদীতে ঢাকা থেকে গ্রামে ঈদ করতে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন চতুর্থ শ্রেণির এক ছাত্রী। এ অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম আকরাম (৪০)। পেশায় তিনি নরসুন্দর। চিকিৎসক বলছেন, প্রাথমিক পরীক্ষায় তাঁরা ধর্ষণচেষ্টার প্রমাণ পেয়েছেন। শিশুটির বাবা পেশায় রিকশাচালক। তিনি সপরিবারে ঢাকায় থাকেন। শিশুটি ঢাকার একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে প্রতিবেশী আকরাম ওই শিশুকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আকরামকে আটক করে পুলিশে দেয়।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. ইফতেখার রেজা সাংবাদিবকদের জানান, প্রাথমিক পরীক্ষায় তাঁরা শিশুটিকে ধর্ষণচেষ্টার প্রমাণ পেয়েছেন। তবে স্ত্রীরোগ বিশেষজ্ঞ দ্বারা অধিকতর পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক আকরামকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬