ভিপি নুরের উপর হামলা: ছাত্রলীগের নিন্দা, তদন্ত কমিটি গঠন

২৯ মে ২০১৯, ১১:৫৭ PM

© টিডিসি ফটো

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় সাংগঠনিক সফরে গেলে মারধর ও বাঁধার সম্মুখীন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যাল‌য় কেন্দ্রীয় ছাত্র সংস‌দের (ডাকসু) ভি‌পি নুরুল হক ন‌ু‌র। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

একই সঙ্গে এই ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটিও করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার সংগঠনের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সি কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল গঠনের অভিপ্রায়ে দেশের বিভিন্ন অঞ্চলে সফর করছেন বলে আমরা জানতে পেরেছি। সফরকালে ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়া শহরে নুরুল হক নুর এর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে ।

বাংলাদেশ ছাত্রলীগ এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ডাকসুর ভিপির সাথে সবার সম্মান জড়িত। বিভিন্ন গণমাধ্যমে এ হামলায় ছাত্রলীগের জড়িত থাকার অভিযােগ করেছেন নুর। বাংলাদেশ ছাত্রলীগ কোনাে ধরনের নেতিবাচক কাজকে সমর্থন করে না। তদোপরি শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতি আনীত অভিযোগর অধিকতর তদন্তের স্বার্থে কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সিদ্ধান্ত মােতাবেক তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।

তদন্ত কমিটিতে রয়েছে-ফুয়াদ হােসেন শাহাদাত (আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ); মােঃ সুজন শেখ (আইন বিষয়ক উপ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ) এবং শাহাদুল হাসান আল মুরাদ (আইন বিষয়ক উপ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ)।

‘তদন্ত কমিটিকে সরেজমিনে গিয়ে তথ্য, উপাত্ত সংগ্রহ করে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত রিপাের্ট জমাদানের জন্য নির্দেশ দেওয়া হলাে। ছাত্রলীগের যেকোনাে স্তরের নেতাকর্মী হামলার সাথে জড়িত প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিকভাবে কঠোর শাস্তির আওতায় আনা হবে’।

চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬