জুলাই যোদ্ধা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

০৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ PM
শাহবাগ মোড়ে অবস্থান করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা

শাহবাগ মোড়ে অবস্থান করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা © ভিডিও থেকে নেওয়া

জুলাই যোদ্ধা মাহদী হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আজ শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। 

মাহাদী হাসানকে মুক্তি না দেওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখবেন বলে জানান আন্দোলনকারীরা। 

এর আগে মাহাদী হাসানকে মুক্তি দিতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, জুলাই যোদ্ধা মাহদী হাসানকে ১ ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এ ছাড়াও মাহাদী হাসানের মুক্তির দাবিতে আগামীকাল রবিবার শাহবাগ মোড়ে বিক্ষোভের ডাক দেয় সংগঠনটি। বিকেল সাড়ে ৩টার দিকে এ আন্দোলনের ডাক দেয় জুলাই মঞ্চ নামের একটি সংগঠন। 

মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেন। 

ট্যাগ: শাহবাগ
ময়মনসিংহে নামাজ শেষে ব্যারাকে ফিরে পুলিশ সদস্যের মৃত্যু
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ সম্মেলন শনিবার বেলা ১১টায়, কখন থেকে ফল দেখতে পাবেন শি…
  • ২৭ অক্টোবর ২০২৬
তৌসিফ হয়ত আরো বড় অভিনেতা হবে, তবে ব‍্যক্তি তৌসিফ অলরেডি অন…
  • ২৭ অক্টোবর ২০২৬
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম ও কর্মসংস্থান …
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ড…
  • ২৭ অক্টোবর ২০২৬
টেরিটরি এক্সিকিউটিভ নিয়োগ দেবে নাবিল গ্রুপ, আবেদন ১০ নভেম্ব…
  • ২৭ অক্টোবর ২০২৬