বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কমিটি

২৭ মে ২০১৯, ০৯:৪৮ PM
নতুন নেতৃত্বে শাকিল-ফরহাদ

নতুন নেতৃত্বে শাকিল-ফরহাদ

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকৈর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মো. শাকিল হোসাইন ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির গাজীপুর জেলা শাখার সভাপতি ফাহাদ মৃধা ও সাধারণ সম্পাদক নাসিম কবির স্বাক্ষরিত গত ২৩ মে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কালিয়াকৈর উপজেলা শাখার ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়। সোমবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাহরিয়ার হোসাইন সজীব, মো. আব্দুল্লাহ আল-মামুন, মো. লতিফ হোসেন, মো. কামরুল হাসান জসীম; যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম লিমন, মো. নাসিম সরকার, মো. আব্দুল মোতালেব। সাংগঠনিক সম্পাদক জিসান সরকার মনোনীত হয়েছেন।

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কালিয়াকৈর শাখার নব-নির্বাচিত সভাপতি মো. শাকিল হোসাইন জানান, গাজীপুর জেলার সম্মনয়ে কাজ করে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদারের নেতৃত্বে দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে।

তিনি আরো বলেন, আমাদের গাজীপুর-১ আসনের সফল অভিভাবক, গাজীপুরের মাটি ও জনমানুষের নেতা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এম.পির নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬