জুলাই বিপ্লবে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য : শিবির সভাপতি

২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম © টিডিসি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। আগামীর বাংলাদেশ তৈরিতে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এগিয়ে আসবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব কর্তৃক আয়োজিত ‘Future Bangladesh in the eyes of the youth’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বক্তব্যে শহীদ শরিফ ওসমান হাদিকে স্মরণ করে শিবির সভাপতি বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়ার জন্য হাদি ভাইয়ের স্বপ্নের আলোকে সাজাতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুলের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার প্রকৌশলী মারদিয়া মমতাজ। কি-নোট স্পিকার ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবদুল করিম। 

পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশনে শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। এতে সেরা ত্রিশটি টিম বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে পাঁচটি ক্যাটাগরির ১০টি টিমকে পুরস্কৃত করা হয়।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬