জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন, নেতৃত্বে রুমন–বখতিয়ার

২২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ AM
 সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফোটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এ কমিটিতে হাসিবুল হাসান রুমন সভাপতি এবং বখতিয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটিটি আগামী ১ বছরের জন্য কার্যকর থাকবে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রবিবার (২১ ডিসেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেইজে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে নাজিফা নিশাত নুহা সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া আল-আমিন ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুজাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

অনুমোদনপত্রে আগামী সাত (৭) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করার জন্য সাতক্ষীরা জেলা শাখাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সাতক্ষীরায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখা এবং শিক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ কমিটি গঠন করা হয়েছে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬