মিছিল নিয়ে চবিতে বহিরাগত ছাত্রদলের অবস্থান, নিন্দা জানাল ছাত্রশিবির

১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ PM
ছাত্রশিবিরের লোগো

ছাত্রশিবিরের লোগো © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল কর্তৃক বহিরাগত সন্ত্রাসী জড়ো করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ঘৃণ্য প্রচেষ্টা উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোহাম্মদ আলী এবং সেক্রেটারি মোহাম্মদ পারভেজ এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রো-ভিসি (একাডেমিক) কর্তৃক প্রদত্ত একটি বক্তব্যকে ইস্যু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল প্রশাসনিক ভবনে তালা দেয়। এই ইস্যুকে পুঁজি করে ভর্তি পরীক্ষার পূর্বমুহূর্তে ছাত্রলীগীয় কায়দায় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পরিবেশ সৃষ্টি করা হয়।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, সারাদিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে সন্ধ্যার দিকে ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় হাটহাজারী ও চট্টগ্রাম মহানগর থেকে বহিরাগত সন্ত্রাসীদের এনে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার লক্ষ্যে নানান উস্কানিমূলক স্লোগান দেয় ছাত্রদল ও যুবদলের ক্যাডার বাহিনী। এ সময় ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’—এমন উগ্র স্লোগান দিয়ে ছাত্রশিবির নেতাকর্মীদের হত্যার সম্মতি ও উসকানি তৈরি করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: মিছিল নিয়ে চবি ক্যাম্পাসে বহিরাগত বিএনপি-ছাত্রদল, উত্তেজনা

বিবৃতিতে বলা হয়, বহিরাগত সন্ত্রাসী এনে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির এই ঘৃণ্য চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ছাত্রশিবির।

নেতৃবৃন্দ আরও বলেন, ভবিষ্যতে ছাত্রদল কিংবা অন্য কোনো গ্রুপ যদি বহিরাগত এনে এ ধরনের ঘৃণ্য অপচেষ্টার পুনরাবৃত্তি করার চিন্তা করে, তবে ছাত্রশিবির শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে—ইনশাআল্লাহ।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন। তারা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় প্রধান ফটকে অবস্থান নিয়ে দীর্ঘক্ষণ স্লোগান দেন এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। এই ঘটনার লাইভ সম্প্রচারও করা হয় তকির ফেসবুক আইডি থেকে।

জানা গেছে, তকিবুল হাসান চৌধুরী তকি বিএনপি মনোনীত চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সংসদ সদস্য প্রার্থী। রাত ৮টার পর আরেকটি লাইভ ভিডিওতে বহিরাগত ছাত্রদল নেতাকর্মীদের প্রধান ফটক ত্যাগ করতে দেখা যায়।

এদিকে জিরো পয়েন্টে অবস্থানকালে ‘একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর’, ‘জামায়াত-শিবিরের আস্তানা, ফতেপুরে হবে না’, ‘জামায়াত-শিবিরের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘জামায়াত-শিবিরের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘তারেক রহমান, রহমান তারেক’, ‘মীর হেলালের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—এমন নানা স্লোগান দিতে শোনা যায়, যা ক্যাম্পাসে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
  • ১৪ মার্চ ২০২৬
ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানটিতে ছিল না ইজেকশন সিট
  • ১৪ মার্চ ২০২৬
বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৪ মার্চ ২০২৬
ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৪ মার্চের ফিরতি টিকিট
  • ১৪ মার্চ ২০২৬
বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা
  • ১৪ মার্চ ২০২৬
আজ সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081