স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ভিপি সাদিক কায়েম

১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ PM
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের পথে সাদিক কায়েমসহ ডাকসুর অন্য সদস্যরা

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের পথে সাদিক কায়েমসহ ডাকসুর অন্য সদস্যরা © টিডিসি

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে ভিপি সাদিক কায়েমের নেতৃত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে যান তারা। পরে তারা বিকেলে তিন দফা দাফি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করে তার কাছে তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টাও তাদেরকের আশ্বস্ত করেন। পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন। এসময় উপদেষ্টাসহ ডাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে সাদিক কায়েম বলেন, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের দাবি তুলে ধরেছি। তিনি আমাদের দাবি মেনে আশ্বস্ত করেছেন। আমরা যে তিন দফা দাবি জানিয়েছি, সে অনুযায়ী যদি দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা দেখতে না পাই, তাহলে আমরা সারা দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে সাথে নিয়ে জুলাইয়ে যেভাবে রাজপথে নেমেছিলাম, তার চাইতে আরও শক্তিশালীভাবে রাজপথে আন্দোলন করে দাবি আদায় করব।

তিনি বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা গণকমিটি গঠন করব, যাতে ফ্যাসিবাদী খুনি হাসিনার দোসর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সন্ত্রাসীদের চিহ্নিত করে থানায় দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে নিশ্চিত করেছে যে, এই কমিটিকে তারা সহযোগিতা করবে।

সাদিক বলেন, দিল্লী আজ খুনি হাসিনা ও তার সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করছে। তাদের সাথে আমাদের বাংলাদেশের যে সম্পর্ক, সেটাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্বিবেচনা করতে হবে।

ওসমান হাদির ওপর হামলা কেন্দ্রিক নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আজকে আমাদের নির্বাচন কমিশনার একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ওসমান হাদির উপর যেই হামলা হয়েছে, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আমরা পুরো ছাত্র জনতার পক্ষ থেকে  আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা তাকে অনুরোধ জানাব যে, দ্রুত আপনার বক্তব্য প্রত্যাখ্যান করুন এবং জাতির কাছে ক্ষমা চান।

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিস্টের দোসরদের মামলাগুলো প্রত্যাহার করার জন্য এবং তাদের জামিনের জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে আদালত ও আইনজীবীরা কাজ করছে। আমরা ছাত্রসমাজের পক্ষ থেকে হুঁশিয়ার করছি, এই যারা গণহত্যাকারী, শিশু হত্যাকারী এবং যারা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে, এই সন্ত্রাসীদের পক্ষে যারা কাজ করবে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করবো এবং তাদের তালিকা আমরা সামাজিকভাবে সবাইকে জানিয়ে দেব।

ডাকসুর ভিপি আরও বলেন, অপরাধীদের বিচারের প্রশ্নে, খুনি হাসিনার বিচারের প্রশ্নে, নিষিদ্ধঘোষিত ছাত্র লীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিচারের প্রশ্নে এবং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে আমাদের একটি জাতীয় ঐক্যমত্য দরকার। প্রকৃত ফ্যাসিস্টদের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিচারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখব।  

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9