রিজভির দুঃখ প্রকাশ সাধুবাদ জানালেন সাদিক কয়েম, করলেন নিজ বক্তব্যের জন্যেও দুঃখ প্রকাশ

১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ AM
 রুহুল কবির রিজভী-সাদিক কায়েম

রুহুল কবির রিজভী-সাদিক কায়েম © টিডিসি ফটো

হাদী ইস্যুতে ডাকসু ভিপিকে নিয়ে অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ক্রস চেক না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় বক্তব্য রাখি। এই অনিচ্ছকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত।
  
বিএনপির বর্ষীয়ান এই নেতার দুঃখ প্রকাশকে সাধুবাদ জানিয়েছে ডাকসু ভিপি সাদিক কায়েম। সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দুঃখ প্রকাশকে রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন মাত্রা বলে অভিহিত করে সম্মান ও সাধুবাদ জানিয়েছেন তিনি। 

ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, 'এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটোকার্ড দ্বারা বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে রুহুল কবির রিজভী ভাই রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন মাত্রা যোগ করলেন। আমি ব্যক্তিগতভাবে এই পদক্ষেপকে সম্মান ও সাধুবাদ জানাচ্ছি।'
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ থাকবে, বিতর্ক থাকবে। কিন্তু ভুয়া তথ্য, এআই জেনারেটেড ছবি কিংবা যাচাইবিহীন বক্তব্য দিয়ে কাউকে কোন ঘটনার সাথে জড়িয়ে ফেলা কখনোই কাম্য নয়। এই জায়গায় রিজভী ভাইয়ের অবস্থান সংশোধন ও দুঃখ প্রকাশ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। 

একই সাথে উল্লেখ করা প্রয়োজন বাংলাদেশপন্থার রাজনীতিতে আমাদের কমন শত্রু আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামীলীগ ও তার দোসররা। আমরা তাদের ব্যাপারে সজাগ থেকে নিজ নিজ মত-পথ ও দলের রাজনীতি করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। 

এ প্রসঙ্গে ব্যক্তিগতভাবে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করি। গতকাল ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পর আমি যে পোস্টটি দিয়েছিলাম, সেটিতে আমার শব্দচয়ন নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আমি দুঃখিত। অনেকেই গঠনমূলক সমালোচনা করেছেন এবং মূল্যবান পরামর্শ দিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টির আভাস, কতদিন থাকবে—জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9