তারেক রহমানের জন্মদিন

পুরান ঢাকায় সুবিধাবঞ্চিত শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন ছাত্রদল নেতার

২০ নভেম্বর ২০২৫, ০২:১১ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০২:১১ PM
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বাসিতের উদ্যোগে ভিক্টোরিয়া পার্কে ‘সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল উদ্বোধন করা হয়েছে

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বাসিতের উদ্যোগে ভিক্টোরিয়া পার্কে ‘সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল উদ্বোধন করা হয়েছে © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে ‘সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয়’ সাপ্তাহিক স্কুল উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে এ শিক্ষালয় উদ্বোধন করা হয়।

জানা যায়, বাহাদুর শাহ পার্কে যেসকল সুবিধা বঞ্চিত পথ শিশুরা থাকেন, তাদেরকে প্রাথমিক শিক্ষা এবং মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ উদ্যোগ। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার সকাল নয়টায় শিশুদের ক্লাস নেওয়া হবে। একারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন স্থায়ী শিক্ষক রাখা হয়েছে। নতুন বই পেয়ে এই শিশুরা জ্ঞান অর্জনে আগ্রহী এবং মানুষের মতে মানুষ হবে বলে প্রত্যাশা তাদের।

আরও পড়ুন : জকসুতে ছাত্রদল সমর্থিত প‍্যানেলে দুই নারী প্রার্থী, কে কোন পদে?

নতুন বই পেয়ে, শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিশুরা। তারাও মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখেন। সিহাব নামের এক শিশু বলেন, আমরা এখানে যারা থাকি, অনেকের বাবা-মা নেই। ছাত্রদলের এই উদ্যোগ আমাদের শিক্ষার সুযোগ করে দিয়েছে। আমরা মানুষের মতো মানুষ হতে চাই। চাকরি করে সুন্দর জীবন গড়তে চাই।

সুমন নামে এক শিশু জানায়, ‘বই পেয়ে খুব ভালো লাগছে। এখন থেকে নিয়মিত পড়ব। তারেক রহমানকে ধন্যবাদ, তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন।’

আরও পড়ুন : জকসুতে শিবির সমর্থিত প‍্যানেলে চার নারী শিক্ষার্থী, কে কোন পদে?

শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়া বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. লিখন ইসলাম বলেন, ‘কোনো সুবিধাবঞ্চিত শিশু যাতে অপরাধে জড়াতে না পারে, সেই ভাবনা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে। বাসিত ভাইয়ের প্রচেষ্টা শিশুদের শিক্ষায় অনুপ্রাণিত করবে, যা দেশের জন্যও ইতিবাচক।’

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, ‘দেশনেতা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষালয়টি শুরু করেছি। যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী পথশিশুদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেজন্যই আমাদের উদ্যোগ। ভবিষ্যতে যদি এখান থেকে ভালো প্রতিক্রিয়া পাই, স্থায়ী অবকাঠামোর কথাও ভাবব।’

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9