ছাত্রশিবিরের উদ্যোগে জবি ক্যাম্পাসে ক্লিনআপ ক্যাম্পেইন

০৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ক্লিনআপ ক্যাম্পেইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ক্লিনআপ ক্যাম্পেইন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ক্যাম্পাস ক্লিনআপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় জবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

পরিচ্ছন্নতা কর্মী বাবু লাল বলেন, ‘আমরা প্রতিদিন ক্যাম্পাস পরিষ্কার করি, কিন্তু সঠিক সরঞ্জাম না থাকায় কাজ করতে অনেক কষ্ট হতো। আজকে গামবুট, গ্লাভস আর ডাস্টবিন পেয়ে কাজটা অনেক সহজ হয়ে যাবে। ছাত্ররা পাশে দাঁড়িয়েছে দেখে খুব ভালো লাগছে।’

জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, ‘শিক্ষার্থীরা যদি নিজ নিজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেয়, তাহলে একটি স্বাস্থ্যকর ও সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।’

এ বিষয়ে জবি শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে আসছি, এমনকি এ বিষয়ে স্মারকলিপিও দিয়েছি। কিন্তু প্রশাসনের কোনো সাড়া মেলেনি। তাই বাধ্য হয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা সচেতনতামূলক এই কার্যক্রম হাতে নিয়েছি। এ সময় ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে গামবুট, হ্যান্ড গ্লাভস, ঝাড়ু ও ডাস্টবিন বিতরণ করা হয়।’

ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির…
  • ২২ নভেম্বর ২০২৬
স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি
  • ২২ নভেম্বর ২০২৬