তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে এ কর্মসূচি শুরু করেন তারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে এ কর্মসূচি শুরু করেন তারা © ভিভিও থেকে নেওয়া

পুলিশি হামলার বিচারসহ তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’র উদ্যোগে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এর আগে বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।

তিন দফা দাবিসমূহ হলো- নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা; দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে না পারে।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অনেকে আহত হন।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে মসলার গুণাগুণ
  • ২২ জুলাই ২০২৬
সাগরভাঙনে ভোগান্তিতে শাহপরীর দ্বীপের মানুষ, ঢেউয়ের সঙ্গে প্…
  • ২২ জুলাই ২০২৬
ফাইনালে হারের পর কেন দলের সঙ্গে আর্জেন্টিনায় ফেরেননি মেসি
  • ২২ জুলাই ২০২৬
পেটের সুস্থতায় খাদ্যতালিকায় রাখুন প্রোবায়োটিক-সমৃদ্ধ খাবার
  • ২২ জুলাই ২০২৬
বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুন…
  • ২২ জুলাই ২০২৬
রাহুল গান্ধী শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার …
  • ২২ জুলাই ২০২৬