সরে দাঁড়ালেও ব্যালটে থাকবে মাহিন সরকার, দেওয়া যাবে ভোট

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ PM
মাহিন সরকার

মাহিন সরকার © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। 

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে থাকবে মাহিন সরকারের নাম। কোনও প্রার্থি চাইলে তাকে ভোটও দিতে পারবেন। গত মাসের ২৫ তারিখ ছিল ডাকসু নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। তার পরে যদি কেউ প্রার্থিতা প্রত্যাহার করলেও নিয়ম অনুযায়ী ব্যালতে তার নাম থাকবে। 

সংবাদ সম্মেলনে মাহিন সরকার এ বিষয়টি নিয়ে বলেন, যারা আমাকে সমর্থন করেন প্রার্থিতা যেহেতু বাতিল করার সুযোগ নাই, লিস্টে আমার নাম থাকবে কিন্তু আপনারা বাকেরকে নির্বাচিত করুন। আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।

আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে মাহিন সরকার বলেন, ডাকসু নির্বাচনে গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হয় তবে ঢাবি শিক্ষার্থীদের প্রতি তারা বেশি দায়বদ্ধতা বেশি থাকবে। কারণ যাদের এর আগে ঢাবি শিক্ষার্থীদের স্বার্থে লড়াই সংগ্রাম করেছে, তারাই তাদের পরিশ্রমের মর্ম বুঝবে। সে জায়গা থেকে আমার মনে হচ্ছে যদি আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচিত হতে পারে, তা আমার বিজয় বলে সূচিত হবে।

তিনি আরও বলেন, আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহবান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচন করুন।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬