ডাকসু নির্বাচন ৯ তারিখে হতেই হবে: উমামা ফাতেমা

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ PM
উমামা ফাতেমা

উমামা ফাতেমা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নির্বাচন ৯ তারিখে হতেই হবে বলে মন্তব্য করেছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। ৩০ অক্টোবর পর্যন্ত এ নির্বাচন স্থগিত করা হয়েছে।

এর আগে এদিন বিকেলে বিচারপতি তাহসিন আলী ও হাবিবুল গণির আদালত এ আদেশ দেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সম্প্রতি ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট করা হয়।

 

বিএনপির কার্যালয়ই ‘সার গুদাম’, ডিলারশিপ পেলেন নেতার ভাই
  • ২৫ অক্টোবর ২০২৬
মানিক পশারীর লাশ দাফন-জানাজায় জামায়াতের বাধা নিয়ে যা বললেন …
  • ২৫ অক্টোবর ২০২৬
ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ এই নয় যে, জবাবদিহিতার ঊর্ধ্বে থা…
  • ২৫ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ঘিরে জামায়াতের দুই দিনের কর্মসূচি
  • ২৫ অক্টোবর ২০২৬
ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট
  • ২৫ অক্টোবর ২০২৬