‘রিট আদালতের গ্রহণ করাই উচিত হয় নাই’, ক্ষুব্ধ পিনাকী ভট্টাচার্য

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ PM
পিনাকী ভট্টাচার্য

পিনাকী ভট্টাচার্য © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে আর কোনো আইনি বাধা থাকল না।

এর আগে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন তিন বাম সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বিএম ফাহমিদা আলম।

রিট আবেদন ও ডাকসু নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও জনপ্রিয় ব্লগার পিনাকী ভট্টাচার্য। সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘রিট আদালতের গ্রহণ করাই উচিত হয় নাই। খুব খারাপ উদাহরণ হয়ে থাকল।’

বামেরা ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘বলছিলাম কিনা যে বামেরা গ্যাঞ্জাম লাগাবে। আমার কথা কি ঠিক হলো?’

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬