ডাকসুর সিদ্ধান্ত ঢাবি থেকেই, হাইকোর্ট থেকে নয়: আব্দুল কাদের 

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন (ডাকসু) আদায়ের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হবে হাইকোর্ট থেকে নয় বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি প্রার্থী আব্দুল কাদের। সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ডাকসু নির্বাচন ৫ আগস্ট পর পর‌ই হ‌ওয়ার কথা থাকলেও প্রায় এক বছর পার হয়ে গেলেও ডাকসু অনুষ্ঠিত হয়নি। অবশেষে ৯ সেপ্টেম্বর ডাকসু তারিখ ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু এখনো ডাকসুকে বানচালের ষড়যন্ত্র শেষ হয়নি। আজকে যে ষড়যন্ত্র দেখলাম শিক্ষার্থীরা তা লাল কার্ড দেখিয়েছে।

তিনি বলেন, এক ব্যক্তির প্রার্থীতা বাতিল করার জন্য রিট করাকে কেন্দ্র করে পুরো ডাকসু বানচালের চেষ্টা চালানো হয়েছে। আমরা যে শঙ্কা করছিলাম তাই হতে যাচ্ছিল। ডাকসুতে শিক্ষার্থীদের অনুৎসাহিত করতে নানা ম্যাকানিজম উপস্থিত করা হয়েছে।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ডাকসু হবে আপনাদের অধিকার। আপনারা উদগ্রীব ও আগ্রহী হন ডাকসুর প্রতি। আপনাদের সাথে নিয়ে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিবো।

কেরানীগঞ্জের ৭ একরে ১৬০০ শিক্ষার্থীর আবাসনের দাবি জকসুর 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: মীর …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে যুবকের মরদেহ উদ্ধার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9