বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ PM
ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

ডাকসু নির্বাচন স্থগিতের ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয়ের হলপাড়া, টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মিছিল করছেন তারা। 

এ ছাড়াও ডাকসু নির্বাচন স্থগিতের ঘোষণায় ঢাবি শাখা ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নও বিক্ষোভ মিছিল বের করে।

এর আগে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এ আদেশ দেওয়া হয়। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ স্থগিত আদেশ দেওয়া হয়েছে। 

ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি এই নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। তবে কীসের ভিত্তিতে স্থগিত করা হয়েছে তা আমরা আনুষ্ঠানিকভাবে এখনও জানি না। তাছাড়া কীসের ভিত্তিতে রিট হয়েছে তাও কমিশন অবগতত নন। আনুষ্ঠানিকভাবে জানার পর কমিশন এ বিষয়ে মন্তব্য করবেন বলে তিনি জানান। এ বিষয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগমী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

 

ট্যাগ: ডাকসু
বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেপ ভার্দেতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৫ শিশু-কিশোরের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি ডিজিটাল হেলথ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে: স্বাস্থ্য …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ওয়ান ব্যাংকে ক্যাশ অফিসার নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মির্জা আব্বাসের কাছে হেরে যাওয়া আসনে ভোটার হলেন নাসীরুদ্দীন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের আগে টেকনাফে পাঁচজন উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9