ছাদ থেকে ফেলা সেই শিবির নেতা কেমন আছেন

৩১ আগস্ট ২০২৫, ০৬:০৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:১৮ PM
মো. রাজিউর রহমান রাজু

মো. রাজিউর রহমান রাজু © টিডিসি সম্পাদিত

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাদ থেকে ফেলে দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী বেঁচে আছেন। রবিবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থী নিজেই।জানা গেছে, আহত ওই শিক্ষার্থীর নাম মো. রাজিউর রহমান রাজু। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও কলা অনুষদ শাখার শিবিরের সাথী। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। 

ফেসবুক পোস্টে ওই শিক্ষার্থী লেখেন, আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামীন এর জন্য, যিনি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে নতুন জীবন দান করেছেন। জীবনের এই ৪টা ঘণ্টা সারাজীবন মনে থাকবে। বাবা-মায়ের দোয়ায় ও সকলের সহযোগিতায় আমি নিরাপদে জীবন ফিরে পেয়েছি।

তিনি লেখেন,  নিজের মা সাথে উপস্থিত না থাকলেও, আল্লাহ আরো এক মা আমার কাছে পৌঁছায় দিয়েছিলেন। তাই হয়তো বেঁচে গেছি। সেই মা আর ছোটভাইকে সারা জীবন মনে রাখব। অনেকেই অনলাইন-অফলাইনে মেসেজ, কল করে আমার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমি আপনাদের রেসপন্স করতে না পারার জন্য দুঃখিত। সকলের মোনাজাতে রাখবেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শান্ত হও। আমরা তোমাদের পাশে আছি। এ ঘটনার বিচার হবে। 

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬