ছাত্রদলের কাউন্সিলে দুই গ্রুপের সংঘর্ষ: পুলিশসহ আহত ৭

১৫ আগস্ট ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৩০ AM
দুই গ্রুপের সংঘর্ষ: পুলিশসহ আহত ৭

দুই গ্রুপের সংঘর্ষ: পুলিশসহ আহত ৭ © সংগৃহীত

ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানকে কেন্দ্র করে জয়পুরহাট সরকারি কলেজে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। এতে একজন পুলিশ সদস্যসহ অন্তত সাতজন আহত হন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ছাত্রদলের নেতা তামিম (২২), আরিফুল ইসলাম (২৫), শাহরিয়ার কবির (২৩), রাফি (২৬), সোয়ায়েব হোসেন (২৪), সোহান কবির (২৮) এবং পুলিশের উপ-পরিদর্শক আরিফুল ইসলাম (৪৫)। আহতরা বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে একটি পক্ষ সকাল থেকেই কলেজে অবস্থান নিয়ে কেন্দ্রীয় কমিটির কাউন্সিল আয়োজনের বিরোধিতা করে স্লোগান দিতে থাকে। এর ফলে নির্ধারিত সময়ে কাউন্সিল শুরু করা সম্ভব হয়নি।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে হাবিবুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের অন্য একটি পক্ষ মিছিল নিয়ে কলেজের ফটকের দিকে গেলে দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন, আহত হন দায়িত্বরত এক পুলিশ সদস্যও।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, ‘ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে।’

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬