বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জবির পাশে ছিল প্রেসক্লাব: ছাত্রদল আহ্বায়ক

১৫ আগস্ট ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৩০ AM
জবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল

জবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল © টিডিসি

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাশে ছিল প্রেসক্লাব বলে মন্তব্য করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনিবার্হী পরিষদ ২০২৫-২৬-এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

 মেহেদী হাসান হিমেল বলেন, ‘সাংবাদিকদের ভূমিকা গণতান্ত্রিক প্রতিষ্ঠায় অনস্বীকার্য। বিগত কমিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জবির পাশেই ছিল, সামনের কমিটির থেকেও তা প্রত্যাশা রাখি। প্রেসক্লাব যেমন অতীতে সাদাকে সাদা আর কালোকে কালো বলেছিল। এটাই আমাদের প্রত্যাশা। 

তিনি বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ অঙ্গন। রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রগুলোতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বিভিন্ন আন্দোলন-সংগ্রামকে তারা প্রাণ সঞ্চার করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায়ের আন্দোলনের প্রেসক্লাবে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে দেখেছি প্রেসক্লাবে সাংবাদিকরা সাহসী ভূমিকায় ছিল।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জবি প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. রাকিবুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন করা ২০২৫-এর নির্বাচন কমিশনারবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জবি প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি সুবর্ণ আসসাইফ,  সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক ফাতেমা আলী এবং কার্যনির্বাহী সদস্য জুনায়েদ মাসুদ।  

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনিবার্হী পরিষদের হাতে আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9