টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা এখন ছাত্রদলের আহ্বায়ক

১৩ আগস্ট ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৬:০৬ PM
মো. রায়হান হাবীব ইয়েন

মো. রায়হান হাবীব ইয়েন © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েনকে পৌর ছাত্রদলের আহ্বায়ক করার ঘটনায় টুঙ্গিপাড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, রায়হান হাবীব ইয়েন ২০১৯ সালে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের নুরুল-নাজমুল কমিটির উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। ওই সময়ের আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি এবং পদে থাকার প্যাডের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, রায়হান হাবীব ইয়েন ছাত্রলীগের নিবেদিত প্রাণ ছিলেন এবং বিভিন্ন সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া আগমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নিজ উদ্যোগে তোরণ, ফেস্টুন ও ব্যানার বানাতেন ।তার এভাবে দল পরিবর্তনের কারণ জানা নেই বলেও তিনি মন্তব্য করেন।

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন বলেন, ইয়েনের ছাত্রলীগে থাকার কিছু পোস্টার আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি।এ কমিটি অনুমোদন কেন্দ্রীয়ভাবে হয়েছে এবং জেলা ছাত্রদল এ বিষয়ে অবগত ছিল না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আছে যারা দলের প্রতি নিবেদিত এবং দুঃসময়ে ছাত্রদলের রাজনীতি করেছে তাদের মূল্যায়ন করতে হবে। আমাদের দলে ছাত্রলীগ থেকে আসা কোনো অনুপ্রবেশকারীকে স্থান দেওয়া হবে না।

এ বিষয়ে নবনিযুক্ত আহ্বায়ক রায়হান হাবীব ইয়েন কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

১২ ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীর চুল ধরে টেনে-হিঁচড়ে ন…
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950