গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়

সংগঠনের এক নেতাকে কামড় দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

৩১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১২:৪৬ AM
ঘাড়ে কামড় দেওয়ার ক্ষত ও ছাত্রদলের লোগো

ঘাড়ে কামড় দেওয়ার ক্ষত ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকের ঘাড়ে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে সহ-সভাপতি বাদশার বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে শিক্ষা সমাপনী অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিজয় দিবস হলে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকের ঘাড়ে কামড় দেন সহ-সভাপতি বাদশা।

এ বিষয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক শফিক বলেন, ‘দুই বিভাগের মধ্যে মারামারি থামানোর চেষ্টা করছিলাম। আমি তাকে নিষেধ করি বিজয় হলের গেট পেরিয়ে ভেতরে না ঢুকতে। তখন তিনি পেছন দিক থেকে এসে আমার ঘাড়ে কামড় দেন।’

কামড়ে দেওয়ার অভিযোগের বিষয়ে সহ-সভাপতি বাদশা বলেন, ‘তারা কয়েকজন মিলে আমাকে ঘিরে ধরে মারধর করে। আমি কেবল নিজেকে রক্ষা করার চেষ্টা করেছি। সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে আমাকে কীভাবে মারধর করা হয়েছে।’

 

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬