গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

২৭ জুলাই ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০১:৪৮ AM
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম © টিডিসি

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা। অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

রবিবার (২৭ জুলাই) সকালে গাজীপুরের একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ৬০০ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, বই ও সার্টিফিকেট প্রদান করা হয়।
 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি জাকির হোসাইন।
 
সভাপতির বক্তব্যে রেজাউল ইসলাম বলেন, ‘সৎ, দক্ষ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরির ভিশনকে সামনে রেখে ছাত্রশিবির অবিরাম কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের যেকোনো কল্যাণমূলক কাছে ছাত্রশিবির সবার আগে থাকবে ইনশাআল্লাহ। ’

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজ ছাত্রশিবির এতো সুন্দর আয়োজন করে সংবর্ধনা দেয়, ঠিক একই সময় কথিত অনেক ছাত্রসংগঠন আছে ,যাদের পাওয়া যাবে টেম্পুস্ট্যান্ড, হাট-বাজারে চাঁদবাজিতে লিপ্ত। আমরা কাউকে শত্রু ভাবি না। যারা আমাদের বিরোধিতা করে তাদেরও আমরা হাসিমুখে বরণ করে নেব, এটাই ইসলামের শিক্ষা।’

আরও পড়ুন: অবকাঠামোগত উন্নয়নে বদলে যাচ্ছে ঢাবি, ২৮৪০ কোটি টাকা অনুমোদন দিল সরকার

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, সাবেক সচিব শাহ আলম বকশি, গাজীপুর মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত শিক্ষক ও অভিভাবকরা।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু পরীক্ষার ফল নয়, নৈতিকতা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি অর্জনও জরুরি। ছাত্রশিবির সেই লক্ষ্যেই কাজ করছে, একটি আদর্শ ও জ্ঞাননির্ভর প্রজন্ম গড়ে তুলতে।
 
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, মননশীল বই ও সার্টিফিকেট বিতরণ করা হয়। সমগ্র আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬