‘আগে ছাত্রলীগ করেছি, ২০২২ সালে শিবিরে যুক্ত হই’

২১ জুলাই ২০২৫, ১০:০৩ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ১২:২২ PM
চবির সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবী

চবির সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবী © সম্পাদিত

জামাত-শিবির নিয়ে আগে বিতর্কিত মন্তব্য করা সাবেক ছাত্রলীগ কর্মী এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি হয়ে আলোচনায় এসেছেন আবরার ফারাবী নামে এক শিক্ষার্থী। তিনি বিষয়টি স্বীকার করে বলছেন, ২০২২ সাল পর্যন্ত ছাত্রলীগে থাকলেও পরে তাদের রাজনীতি ছেড়ে ছাত্রশিবিরে যুক্ত হয়েছেন। জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

ছাত্রলীগ থাকাকালীন আবরারের জামাত-শিবির নিয়ে করা কিছু পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এরপরই বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। শিবিরের এ নেতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়া পোস্টগুলোয় দেখা যায়, এন ইউ আবরার ফারাবী নামে অ্যাকাউন্ট থেকে ছাত্রলীগ সংশ্লিষ্ট বেশকিছু পোস্ট ও জামায়াত-শিবির নিয়ে বিতর্কিত পোস্ট করেছেন তিনি। এসব পোস্টে নিষিদ্ধ সংগঠন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায় আবরারকে। ২০২১ সালের ২৯ ডিসেম্বর তিনি জামায়াত-শিবিরকে খুনি সম্বোধন করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এছাড়া ২০২২ সালের ১৪ নভেম্বর তিনি তার ফেসবুক পোস্টে ছাত্রলীগের দুঃসময়ের ত্যাগী নেতা ড. রবিউল হাসান ভুঁইয়া (সাবেক প্রক্টর) শিবিরের মিথ্যা মামলায় জেল খেটেছেন বলেও উল্লেখ করেন। 

তার ফেসবুক আইডি ঘুরে সাম্প্রতিক পোস্টগুলোয় দেখা যায়, তিনি জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি গণঅভ্যুত্থানের অনেক আগ থেকেই তিনি  ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত।

আবরার বলেন, ‘২০২২ সালের জুনের ১৭ তারিখ পর্যন্ত আমি ছাত্রলীগেই ছিলাম। পরবর্তীতে ২০২৩ সাল থেকে আমি পুরোদমে ছাত্রলীগের সব ধরনের রাজনীতি ছেড়ে ছাত্রশিবিরে যুক্ত হই। তারপর থেকে আমি আর হলে থাকিনি।’

আরও পড়ুুন: থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি, জড়িত বাবা-ছেলে চক্রের একজন গ্রেপ্তার

তিনি আরও বলেন, ‘ছাত্রশিবিরের সঙ্গে থেকেই কর্মী, সাথী ও সদস্য হই। যখন জুলাই বিপ্লব শুরু হয়, তখন থেকেই মূলত আমি আন্দোলনে সম্পৃক্ত হই এবং বৈষম্যবিরোধী আন্দোলন নামে যে গ্রুপটা আছে, সেটা খুলি। ছাত্রলীগ করেছি এটা আমি অস্বীকার করি না। কিন্তু ২০২২ সালের জুনের পর থেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, তার বিরুদ্ধে এখন যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, সবগুলো ২০২১-২২ সালের পোস্ট। তখন তিনি ছাত্রলীগে যুক্ত ছিলেন। এরপর তিনি ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হয়ে সংগঠনের নিয়ম অনুযায়ী মানোন্নয়ন করেন এবং দায়িত্বশীল পর্যায়ে আসেন। এখন এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘ব্যাপারটা এমন না যে তিনি আগস্ট পরবর্তী সময় থেকে ছাত্রশিবিরের সাথে যুক্ত হয়েছেন। আগস্টের আগে ২০২৪ সাল থেকে সোহরাওয়ার্দী হল শাখার দায়িত্ব পালন করছেন। এ বছর জানুয়ারি থেকে হল শাখার সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।’

মিরাজ শেখের পরিবারকে সামনে বসিয়ে গুমের ঘটনা অস্বীকার করলেন …
  • ৩০ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তা থাকায় সেমিনার বন্ধ করল…
  • ৩০ আগস্ট ২০২৬
‘ইন্টেরিম ১ দিন বা ৭ দিনে পেরেছে, আমাদের ৬ মাস অলরেডি চলে গ…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১সহ ১১ সংসদীয় আসনের সীমানা পুনঃর্নির্ধারণ করল ইসি
  • ৩০ আগস্ট ২০২৬
অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬