জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে, চাঁদাবাজদেরও তাই করবে: সিবগাতুল্লাহ

১২ জুলাই ২০২৫, ০১:১৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:১৩ PM
শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ

শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ © সংগৃহীত

সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, ‘গতকালের হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে কেউ হত্যা করতে পারে না। সারাদেশে যেন চাঁদাবাজির মহোৎসব চলছে। পত্রিকা খুললেই সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা যাচ্ছে। ইতোমধ্যে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় দেড় শতাধিক খুন হয়েছে। একটি দল ইতিহাস ভুলে গিয়ে আবারও ফ্যাসিবাদী আচরণে লিপ্ত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আবারও জুলাই নেমে আসবে। ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবে। জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে, চাঁদাবাজদেরও সেভাবেই বিতাড়িত করবে।’

এসময় তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে মিডফোর্ড হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্র ও মহানগর নেতৃবৃন্দ।

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায…
  • ১৭ জুলাই ২০২৬
বাঁচানো গেল না জবি ছাত্রদল নেতা নিক্সনের স্ত্রীকে, বাঁচেনি …
  • ১৭ জুলাই ২০২৬
ছুরিকাঘাতে আহত এইচএসসি পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস…
  • ১৭ জুলাই ২০২৬
ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী
  • ১৭ জুলাই ২০২৬
সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করল…
  • ১৭ জুলাই ২০২৬
ব্যবসায়ীর বাড়িতে দেড় ঘণ্টার ডাকাতি, ১০ লাখ টাকা ও ৩০ ভরি স্…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence