আন্তর্জাতিক ইসলামী সংগঠনের সঙ্গে শিবিরের মতবিনিময়

০৬ জুলাই ২০২৫, ০৮:৩৪ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:১৩ PM
আন্তর্জাতিক ইসলামী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময়

আন্তর্জাতিক ইসলামী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময় © টিডিসি

আন্তর্জাতিক ইসলামী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সভায় ইন্দোনেশিয়ার প্রসপারাস জাস্টিস পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদীয় দলের প্রধান ড. এইচ. জাজুলি জুওয়াইনি এবং একই দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সেক্রেটারি জেনারেল ড. দানাং আজিজ আকবারোনা অংশগ্রহণ করেন।

এছাড়া মালয়েশিয়ার এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. সৈয়দ আজমান বিন সৈয়দ আহমাদ নওয়াবি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ কর্মকর্তা এবং এএফপিএডির সমন্বয়কারী মোহাম্মদ ফাইয বিন মোহাম্মদ নওয়িও এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা বিন ওসমান সভায় উপস্থিত ছিলেন।

সভায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শিক্ষাব্যবস্থা, উচ্চশিক্ষা, গবেষণা এবং নেতৃত্ব বিকাশে যৌথভাবে অগ্রসর হওয়ার নানা উপায় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি, মুসলিম ছাত্র ও যুবসমাজের অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করা হয়।

সভায় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
কালিতে ঢেকে দেওয়া হলো মীর মুগ্ধর মুখাবয়ব
  • ১১ নভেম্বর ২০২৬
বদলি হলেন সরাইল থানার ওসি
  • ১১ নভেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩
  • ১১ নভেম্বর ২০২৬
আ.লীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রশিবির…
  • ১১ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বাবা-মেয়ে, বারান্দা থেকে পড়ে ২ বছরের শিশুর …
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950