জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

০১ জুলাই ২০২৫, ০৫:৩৫ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৭:৪২ PM
ঢাবির মধুর ক্যান্টিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংবাদ সম্মেলন

ঢাবির মধুর ক্যান্টিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংবাদ সম্মেলন © টিডিসি

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ঐতিহাসিক অর্জনের স্পিরিটকে ধারণ ও সমুন্নত রাখতে অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আন্দোলনকালীন নানা স্মৃতি, শহীদদের স্মৃতির প্রতি সম্মান, আহতদের আরোগ্য কামনা, অভ্যুত্থানপন্থী আন্দোলনকারী নাগরিকদের সঙ্গে জুলাইয়ের শুভেচ্ছা বিনিময়সহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এ কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় সংসদের সদস্যসচিব জাহিদ হাসান।

গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র আশররেফা খাতুন বলেন, ‘এই মাসকে আমার ভিন্নভাবে উদযাপন করতে চাই। আমরা চাই জুলাই অভ্যুত্থান সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক জীবনের অংশ হয়ে থাকুক।  জুলাই এটি আমাদের জীবনের শিক্ষা। জুলাইয়েই এই শিক্ষাকে সামনে রেখেই গণতান্ত্রিক ছাত্রসংসদের জন্ম হয়েছে। জুলাইকে আমার ধরে রাতে চাই। জুলাইকে ধরে রাখার প্রচেষ্টার একটি ক্ষুদ্র অংশ আজকের কর্মসূচি।’

কেন্দ্রীয় সংসদের সদস্যসচিব জাহিদ হাসান বলেন, ‘গত বছরের জুলাই মাসে আমরা অভূতপূর্ব আন্দোলনের সাক্ষী হয়েছি। দেখেছি এ দেশের মানুষ কীভাবে গুলির সামনে বুক পেতে দিয়েছিল। আমরা মনে করি, যারা শহীদ হয়েছে, তারা আমাদের ওপর দায়িত্ব রেখে গেছেন। তাই এই জুলাইকে আমরা সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে স্মরণ করতে চাই।’

তিনি বলেন, ‘জুলাই আসছে মানে জুলাইয়ে আকাঙ্ক্ষা ফিরে আসবে। কিন্তু দুঃখের বিষয় হলো এক বছর হয়ে গেলেও কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয় না। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের কাছে জিম্মি হয়ে আছে।’

আরও পড়ুন: এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিতি ও বহিষ্কার দুটোই বেড়েছে

এ সময়  জাহিদ হাসান জুলাইকে স্মরণ করতে ১ জুলাই থেকে ৩৬ জুলাই, অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হলো ৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে ‘সাহসী সাংবাদিক সমিতি: অভ্যুত্থানের দিনলিপি’ আলোচনা সভা; ৭ জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা অদম্য সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং পেশাজীবীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা; ৭-১৪ জুলাই শহীদদের কবর জিয়ারত, শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে ‘স্বজনের সঙ্গে মোলকাত’ সপ্তাহ; ১৪ জুলাই নারীর নেতৃত্বে দূরীভূত অন্ধকার; ১৫ জুলাই উইমেন্স কার্নিভ্যাল; ১৬ ও ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস; ১৮ জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় সভা; ১৮-২৫ জুলাই July 36 Inter University Cricket Tournament, ২১ জুলাই মাদ্রাসা শিক্ষাথীদের সঙ্গে মতবিনিময়; ২৩ জুলাই জুলাই নিয়ে কাজ করা সংগঠনসমূহকে সম্মাননা প্রদান।

এ ছাড়া ২৫ জুলাই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী পথশিশু, রিকশাওয়ালা, শ্রমিকদের সঙ্গে আনন্দ উৎসব; ২৬ জুলাই সারা দেশজুড়ে গ্রাফিতি অঙ্কন; ৩১-৩৬ জুলাই জুলাই এক্সিবিশন (স্থান মল চত্বর, কার্জন হল ও টিএসসি); ৩৩ জুলাই, অর্থাৎ ৩ আগস্ট ফ্ল্যাগ মুভ ও ৩৬ জুলাই, অর্থাৎ ৫ আগস্ট ভিক্টোরি মার্চ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9