ছাত্রশিবিরের সভাপতি এখনো নিয়মিত ক্লাস করেন: শিবির সেক্রেটারি

২৬ জুন ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৭:৪০ AM
নুরুল ইসলাম সাদ্দাম

নুরুল ইসলাম সাদ্দাম © সংগৃহীত

সম্প্রতি ছাত্রশিবির সভাপতির ‘ছাত্রত্ব’ নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে অছাত্রের কোনো স্থান নেই।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে অছাত্রের কোনো স্থান নেই। শিবিরের কেন্দ্রীয় কমিটিতে যারা দায়িত্বে আছেন, তারা সকলে এখনো নিয়মিত ক্লাস করেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন।”

তিনি আরো বলেন, “আমাদের সংগঠনে এ বিষয়ে কঠোর নির্দেশনা আছে। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সদস্যদের অ্যাকাডেমিক কার্যক্রমেও সক্রিয় থাকতে হয়। কেন্দ্রীয় সভাপতি নিজেও নিয়মিত ক্লাস করেন।”

তিনি আরও জানান,  সংগঠন থেকে চায় না আমাদের পড়াশোনার জায়গায় গ্যাপ তৈরি হোক। এ বিষয়ে নজরদারির জন্য আমাদের আলাদা কিছু বিভাগ নিয়মিত কাজ করে।’

 

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950