উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ছাত্রদলের শুভকামনা

২৫ জুন ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৩:৪৭ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

দেশজুড়ে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে দেশের সব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীদের শুভকামনা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার (২৫ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের শুভকামনা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত কয়েক বছর ধরে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য, পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃতি, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বিশ্ববিদ্যালকে ভর্তি ও নিয়োগ পরীক্ষার সরকারি আশীর্বাদপুষ্ট সিন্ডিকেট, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশনা, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, দলীয় বিবেচনায় অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিলোপের অপচেষ্টা, জবাবদিহিতাহীন অস্বাভাবিক প্রকল্প ব্যয়, শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধিসহ নানাভাবে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয়েছে। এ আত্মবিনাশী প্রক্রিয়ার বিরুদ্ধে তরুণ প্রজন্মের পক্ষে নিরন্তর রক্তস্নাত সংগ্রাম করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এখন সময় ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে দেশটাকে নতুনভাবে, নতুন উদ্যমে গড়ে তোলার।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আজকের তরুণেরাই দেশের ভবিষ্যৎ। আজকের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আগামীদিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার বদলে রাজনীতি সচেতন হয়ে উঠবে, তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে সর্বক্ষেত্রে সম্মানজনক আসনে অধিষ্ঠিত হবে- এটাই আজ জাতির প্রত্যাশা। মাধ্যমিকের সকল শিক্ষার্থীদের আজ ও আগামীর পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬