বিশ্ব পরিবেশ দিবস

রাজশাহী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

১৭ জুন ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৪:১৬ PM
বৃক্ষরোপণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা

বৃক্ষরোপণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা ১টায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিরের (আবির) নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য কাফি, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, শরিফুল ইসলাম সৌরভ, জুবায়ের রশিদ, রুহুল আমিনসহ ছাত্রদলের নেতাতর্মীরা।

খালিদ বিন ওয়ালির বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আমরা রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। মূলত ৫ আগষ্ট স্বৈরাচারী সরকার পতনের পর থেকেই দেশব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।’

আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১ জুলাই

তিনি আরও বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে পাঁচ বছরের মধ্যে সারা দেশে ৫০কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় দেশব্যাপী ছাত্রদলের কর্মীরা কাজ করে যাচ্ছে।’

বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের বিভিন্ন প্রাঙ্গণে গাছ লাগানো হয়। এর আওতায় কলেজের প্রশাসনের পেছনে পলাশ ফুল, ইংরেজি বিভাগের সামনে দুইটি মেহগনি ও কলেজের কেন্দ্রীয় মসজিদের পেছনে একটি মেহগনিগাছ লাগানো হয়েছে।

প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশের হারের পর স্টেডিয়ামে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঢাকা কলেজের আমান উল্লাহ আমানের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950