জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ

৩১ মে ২০২৫, ০৪:৩২ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৯:৪৩ AM
ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা

ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার একাংশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার (৩১ মে) জবি ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও পরিবেশবান্ধব চিন্তা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, ‘একটি চারা গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট। রাজনীতি হোক মানুষের উপকারের জন্য আমরা সে লক্ষ্যেই কাজ করছি।’

যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘দেশে জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রতিবছর অনেক গাছ কাটা হলেও জাতীয়ভাবে তেমন বৃক্ষরোপণ হয় না। তাই তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বৃক্ষরোপণ উদ্যোগ বাস্তবায়নে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।’

ছাত্রদল আহ্বায়ক সদস্য মিঠু আলী বলেন, ‘বৃক্ষ আমাদের প্রাণ। তারেক রহমানের পরিবেশবান্ধব এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তির শর্ত ও আসন সংখ্যা প্রকাশ

সংগঠনের সদস্য মাশফিকুল ইসলাম রাইন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বৃক্ষ ও পরিবেশের সম্পর্ক রয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশ ও জনগণের কল্যাণে আমাদের এ সামান্য প্রয়াস।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের জবি শাখার যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন সৌরভ, ফারুক রানা, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, মো. মেহেদী হাসান।

এ ছাড়া অংশ নেন সদস্য মেহেদী হাসান ইমন, সজীব আহসান, মাশফিকুল ইসলাম রাইন, মিঠু আলী, রেদোয়ান চৌধুরী, নাইমুর রহমান, ইভান, মাহমুদুল হাসান নাইম এবং কর্মী আশরাফুল ইসলাম, সৈরভ আহমেদ, আকরাম খান, আবু হুরায়া মোবাশ্বের ও শাহরুল।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9