এনসিপি নেতাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী নেতাকে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাত

১৬ জুন ২০২৫, ০২:২২ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৩২ PM
কাজী রিফাত

কাজী রিফাত © টিডিসি সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাজী রিফাত নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মো. মানিক খন্দকার নামে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। রবিবার (১৫ জুন) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ জুন) বিজয়নগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি ঘোষিত হয়। বৈষম্যবিরোধী নেতা কাজী রিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ওই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া এক নেতাকে অভিনন্দন জানান। এই  শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করে ছাত্রদলকর্মী মো. মানিক খন্দকার রিফাতকে ছুরিকাঘাত করেন।

আহত রিফাত অভিযোগ করে জানান, রবিবার (১৫ জুন) রাত ১০টার দিকে উপজেলার পাইলট হাইস্কুল মোড়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মানিক খন্দকার ও তার সঙ্গে থাকা মামুন রেজা নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করেন। তিনি সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণের পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বলেন, সামনে নির্বাচন আসছে। আগে বিএনপি মনে করতো তাদের কোনো প্রতিপক্ষ নেই। এনসিপির উত্থানে তারা ভীত হয়ে এমন পরিকল্পিত হামলার আশ্রয় নিয়েছে। তবে এই হুমকি-ধামকি  আমাদের দমাতে পারবে না। আমরা সমাজের সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেব। তারা মনে করছে হামলা করে আমাদের থামিয়ে দেবে, কিন্তু এটা তাদের বড় ভুল। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা তাজুল ইসলাম ও আবু বকর এক যৌথ বিবৃতিতে বলেন, যাদের রক্তের ওপর দিয়ে দেশ স্বাধীন হয়েছে, আজ তাদের উত্তরসূরিদের দমন করার চেষ্টা চলছে। কাজী রিফাত, যিনি আওয়ামী লীগ সরকারের সময়েও আপস করেননি, আজ তাকেই ছাত্রদলের সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হতে হলো। এটা শুধু একজন রিফাতের উপর নয়, এটি পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা।

বিজয়নগর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইকবাল ভূঁইয়া বলেন, আমরা কখনোই অন্যায়কে প্রশ্রয় দিই না। ছাত্রদল সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে। এনসিপি বিভিন্ন ঘটনায় আমাদের উপর দোষ চাপাচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। যেটি ঘটেছে, সেটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে  বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081