ফ্রিজের তারে কোদালের কোপ, প্রাণ গেল ছাত্রলীগ নেতার

১৪ জুন ২০২৫, ১১:১৩ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৪৮ PM
আনোয়ার হোসেন রতন

আনোয়ার হোসেন রতন © সংগৃহীত

পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন রতন (২২) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, মৃত রতন ওই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি ফৈলজানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর আনোয়ার হোসেন রতন কোদাল দিয়ে তার বসত ঘরের মাটির মেঝে সমান করার কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত ফ্রিজের তারে কোদালের কোপ লাগলে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন রতনকে মৃত ঘোষণা করেন।

শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, এমন মৃত্যু কারোরই কাম্য নয়। সাবধান ও সতর্ক অবস্থায় কাজ করতে হবে। 

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার চায় শিক্ষক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে চলছে শাটডাউন কর্মসূচি, প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পুনরায় জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব
  • ২২ সেপ্টেম্বর ২০২৬