ছেলে হত্যার বিচারের দাবিতে শাহবাগে ছাত্রদলের কর্মসূচিতে সাম্যের বাবা

২০ মে ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৭:৩৬ PM
বৃষ্টিতে ভিজে কর্মসূচিতে অংশ নিয়েছেন সাম্যের বাবা ফখরুল আলম

বৃষ্টিতে ভিজে কর্মসূচিতে অংশ নিয়েছেন সাম্যের বাবা ফখরুল আলম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচারের দাবিতে ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় ছেলের বিচারের দাবিতে বৃষ্টিতে ভিজে কর্মসূচিতে অংশ নিয়েছেন সাম্যের বাবা ফখরুল আলম। 

আজ মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এ মোড় অবরোধ করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। ফলে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

এর আগে একই দাবিতে গত রবিবার (১৮ মে) বিকেল সাড়ে তিনটার পর রাজধানীর এই মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে দুই ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান তারা। এ সময় তাদের 'বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই', 'উই ওয়ান্ট জাস্টিস' প্রভৃতি স্লোগান দেখা গেছে।

গত মঙ্গলবার (১৪ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নিহত হন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

কিশোর গ্যাংয়ের হাতে অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬