মাহফুজের ওপর বড় হামলা হতে পারে— শঙ্কা জানিয়ে যা লিখলেন উসমান হাদী

১৫ মে ২০২৫, ১০:১৫ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৫২ PM
শরিফ উসমান হাদী ও মাহফুজ আলম

শরিফ উসমান হাদী ও মাহফুজ আলম © সংগৃহীত

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বড় হামলা হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ উসমান হাদী। আজ বৃহস্পতিবার (১৫ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন শঙ্কা প্রকাশ করেছেন। 

পোস্টে তিনি লেখেন, মনে রাখবেন যে কোনো উপায়ে ভারতাশ্রিত পরাজিত শক্তি উপদেষ্টা মাহফুজ আলমের ওপরে বড় আকারে হামলা করতে পারে। এমনকি তার জীবননাশের আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। সাথে সাথে শিবিরের ওপরে এর দায় দিয়ে দেয়া হবে। প্রতিবেশী এ্যাম্বাসি, বিভিন্ন এজেন্সি, লীগ ও এদের পুরো এস্টাবলিশমেন্ট মুহূর্তেই তাদেরকে আবারও হত্যাযোগ্য করার ন্যারেটিভ নির্মাণ করে ফেলবে। 

তিনি আরো লেখেন, যারা এতোদিন বিভিন্ন কারণে মাহফুজ আলমের যৌক্তিক বিরোধিতা করেছেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলা হবে। এই সুযোগে বিএনপি, জামায়াত ও এনসিপির রূপ নিয়া লীগের পলাতক খুনিরা গুপ্ত হত্যায় নেমে পড়বে। এই ফাঁকে শাহবাগ আবার দ্বিগুণ শক্তিতে ফিরে আসবে। জুলাইয়ের পতন হবে। ভারত ততক্ষণে দেশে গুড লীগ ফিরাইয়া আনবে। অথবা নিরাপত্তার অজুহাতে তাদের প্রেসক্রিপশনে এখানে ক্যু ঘটানো হবে।

আরো পড়ুন: দুঃখপ্রকাশ করলেন মাহফুজ আলম

উসমান হাদী লেখেন, সুতরাং জান, জুলাই ও দেশ বাঁচাতে বিএনপি, জামায়াত ও এনসিপি জরুরি ভিত্তিতে এক টেবিলে বসুন। মৌলিক বিষয়গুলোতে মতানৈক্য সহ নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন। মনে রাখবেন শুধু আপনাদের ভুলে দেশ আরেকটা গণহত্যার দ্বারপ্রান্তে চলে যেতে পারে। খুনিরা তখন কিন্তু আর কোনো দল চিনবে না! চিনবে শুধু দিল্লি ও লীগের শত্রু ছিল কারা? মাহফুজ আলম, আল্লাহর ওয়াস্তে আপনি স্থির হোন। কিছুদিন বিশ্রাম নিন। আপনি একজন উপদেষ্টা। সরকারে আপনি কোনো দলের প্রতিনিধি নয়। 

একান্ত ব্যক্তিগত পর্যালোচনা জানিয়ে পোস্টে তিনি লেখেন, যতক্ষণ সরকারে আছেন, ততক্ষণ আপনি সবার। কাইন্ডলি সবাইকে সেভাবে ট্রিট করুন। নয়তো পদত্যাগ করে সরাসরি রাজনীতি শুরু করুন। সবাইকে নিয়ে বসুন প্লিজ। জুলাই না বাঁচলে কিন্তু বাংলাদেশ বাঁচবে না।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950