কেন্দ্রীয় নেতার পিতার মৃত্যুতে ছাত্রদলের শোক

৩১ জানুয়ারি ২০১৯, ০৬:১৯ PM

© লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য সাইফুল ইসলামের পিতা রবিউল আলম (৫৮) ইন্তেকাল করেছেন। ফেনীর ছাগলনাইয়ার শান্তির বাজার গত মঙ্গলবার সকালে ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় নেতারা তাঁর রুহের মাগফিরাত কামনা করে বলেন, মরহুম রবিউল আলম এলাকার সকলের নিকট পরোপকারী ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারবর্গ, আত্নীয় স্বজন এবং গুণগ্রাহীরা শোকাহত। এলাকাবাসীর মতো আমরাও তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।মহান আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আলমকে জান্নাতবাসী করুন এই দোয়া করি।

নেতারা মরহুম রবিউল আলমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকবিহ্বল পরিবারবর্গ ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগ: ছাত্রদল
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬