জুলাই বিপ্লবকে অপমান করার কারণ জানালেন হাসনাত আব্দুল্লাহ

২২ এপ্রিল ২০২৫, ০১:৩৮ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৩ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকায় জুলাই বিপ্লবকে অপমান করা হচ্ছে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই বিপ্লবকে ‘তথাকথিত’ বলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের মন্তব্যের প্রেক্ষিতে তিনি এক স্ট্যাটাসে এসব কথা বলেন। 

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ফেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হাসনাত লেখেন, ৫ আগস্ট পরবর্তীতে রাজনৈতিক পরিসরে আমরা নীতি-নৈতিকতার চর্চা দেখতে চেয়েছি, সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে নিজের ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করার পরিসর দেখতে চেয়েছি। জুলাই বিপ্লবকে ‘তথাকথিত’ বলে আখ্যায়িত করার পর ঢাবি ছাত্রদল সভাপতি দুঃখপ্রকাশ করেছেন, কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে নিজের ভুলকে প্রতিষ্ঠিত করার বদলে তা বিনা দ্বিধায় স্বীকার করে নিয়েছেন। ঢাবি ছাত্রদল সভাপতির এই মন-মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি এবং স্বাগত জানাই। আমরা আশা করি, আগামীতেও বাংলাদেশের রাজনীতিতে এমন সততা ও স্বচ্ছতার চর্চা বজায় থাকবে।

‘‘কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব হয়ে যাওয়ার এত মাস পরেও বিপ্লব নিয়ে না আছে কোনো ঘোষণা, না আছে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা। যে যখন পারে যেভাবে ইচ্ছা এই দ্বিতীয় রিপাবলিক এর উত্থানের পেছনের লক্ষ কোটি সাধারণ জনতার সংগ্রাম কে অপমান করে যাচ্ছে কিংবা তাচ্ছিল্য করে যাচ্ছে।’’

হাসনাত লেখেন, ২০১০-১১ তে জেসমিন বিপ্লবের পরে তিউনিসিয়ার স্বৈরশাসক বেন আলীর দীর্ঘ স্বৈরাচারী রেজিমের পতন ঘটে এবং একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় তিউনিসিয়ার যাত্রা শুরু হয়। সেই বিপ্লবকে সামনে রেখে ২০১৪ সালে যখন তিউনিসিয়া সংবিধান রচনা করলো সেখানে প্রিয়েম্বল এ সরাসরি বিপ্লবকে সংযুক্ত করে লেখা হলো- ‘In memory of our people’s martyrs, of the men and women who gave their lives to ensure the success of the revolution.’ বলিভিয়ার ২০০৬ সালের ডেমোক্রেটিক এন্ড কালচারাল বিপ্লবের পরে ২০০৯ সালের সংবিধানে লেখা হলো- ‘Bolivia is constituted as a social unitarian state of plurinational community, as a result of the democratic and cultural revolution.’

আরো পড়ুন: বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ঢাবি ছাত্রদল সভাপতির

‘‘নেপালে রাজতন্ত্রের প্রবল অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপামর জনগণ তীব্র আন্দোলনের মুখে ‘প্রচলিত রাজতন্ত্রের‘ উৎখাত করে ‘ People’s Movement - 1990s ‘ এর মাধ্যমে। পরবর্তীতে ২০১৫ সালের নেপালের সংবিধানে সরাসরি এই আন্দোলন কে অ্যাড্রেস করে সংবিধান লিখিত হলো এবং সরাসরি এই বিপ্লবে জনতার সংগ্রামের মাধ্যমে নতুন রিপাবলিক এর উত্থান এর কথা লিখিত হলো। এহেন শত সহস্র উদাহরণ এই পৃথিবীতে রয়েছে যেখানে একটি বিপ্লবকে সংবিধানের মাধ্যমে জাস্টিফাই এবং রেটিফাই করা হয়েছে যাতে কেউ কোনোদিন জনতার বিপ্লবকে অপমান, তাচ্ছিল্য কিংবা ছোটো করার সাহস না পায়। এটাই নিয়ম। এটাই স্বাভাবিকতা।’’

তিনি আরো লেখেন, যত দ্রুত সম্ভব জুলাই বিপ্লবকে সাংবিধানিক ভাবে বাধ্যবাধকতার মধ্যে নিয়ে না আসলে এরকম হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো বক্তব্য হয়ত সামনে আরো শুনতে হবে। আশা করি অতিসত্বর জুলাই বিপ্লবের ঘোষণা আসবে এবং সেই সাথে আসবে সাংবিধানিক সংযুক্তি। বেহাত বিপ্লবের মূল্য অনেক চড়া। জীবন দিয়ে সে মূল্য যেন বাংলাদেশকে না দিতে হয় সেই ব্যবস্থা করা জরুরি।

বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক ইউজিসিতেই অনিয়মের পাহাড়, সরকার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬