গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

০৭ এপ্রিল ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪০ PM

© ফাইল ফটো

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ সোমবার (৭ এপ্রিল) এক যৌথ বিবৃতির মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ কর্মসূচি ঘোষণা করেন।

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, গাজায় নির্বিচারে বোমা হামলা ও গণহত্যা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে ঘোষিত কর্মসূচিগুলোতে ছাত্রসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।

কর্মসূচিগুলো হলো- সোমবার (৭ এপ্রিল) ‘Global Strike For Gaza’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং সর্বস্তরে অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান। ৮ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ,  ৯ এপ্রিল গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে ‘Solidarity With Palestine’ কর্মসূচি পালন।

এছাড়াও আগামী ১০ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের দূতাবাসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি প্রদান, ১১ এপ্রিল জেলা পর্যায়ে ‘Mass Movement’ কর্মসূচি পালন ও  ৭-১৩ এপ্রিল সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন ‘Echoes for Gaza’ পরিচালনা করবে বলে জানিয়েছে সংগঠনটি। 

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9