মুক্তিযোদ্ধা কোটার দাবিতে আবারো শাহবাগ অবরুদ্ধ

২২ জানুয়ারি ২০১৯, ০৪:৫৯ PM
মঙ্গলবার মুক্তিযোদ্ধা কোটার দাবিতে শাহবাগ অবরোধ করে মুক্তিযোদ্ধার সন্তানরা

মঙ্গলবার মুক্তিযোদ্ধা কোটার দাবিতে শাহবাগ অবরোধ করে মুক্তিযোদ্ধার সন্তানরা © টিডিসি ফটো

মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে শাহবাগ অবরোধ করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।মঙ্গলবার বিকেল ৪টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এর আগে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, হঠাৎ করে মুক্তিযোদ্ধা কোটার দাবিতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা অবস্থান নিয়েছেন। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে সর্বশেষ শাহবাগ অবরুদ্ধ করা হয় গত বছরের ৬ অক্টোবর। মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ওই সময় মোড় ঘিরে বিক্ষোভ শুরু করেছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ কয়েকটি সংগঠনের সদস্যরা। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় একদিনের জন্য কর্মসূচি স্থগিত করেছিল তারা। পরে অবশ্য সেই অবরোধ জমেনি।

মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল ছাড়াও তারা আরো কয়েকটি দাবির প্রেক্ষিতে আন্দোলন করছেন। দাবিগুলো হলো- স্বাধীনতাবিরোধী ও তাদের বংশধরদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, চাকরিচ্যুত ও নিয়োগে অযোগ্য ঘোষণা, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আলাদা কমিশন গঠন, জাতির পিতা ও মুক্তিযোদ্ধা পরিবারকে অবমাননাকারীদের শাস্তি প্রদান, মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রণয়ন, সামাজিক মাধ্যমে মুক্তিযোদ্ধাদের চেতনা বিরোধী প্রচার বন্ধ এবং সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান-প্রজন্মদের বয়সসীমা প্রচলিত নিয়মে আনুপাতিক হারে বৃদ্ধি করা।

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানের জন্য ছিল ৩০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ শতাংশ, ১০ শতাংশ ছিল নারীদের জন্য, প্রতিবন্ধীর ১ শতাংশ এবং ১০ শতাংশ জেলা কোটা মিলিয়ে ৫৬ শতাংশ কোটা বিদ্যমান ছিল। কোটা পদ্ধতি সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর ব্যানারে আন্দোলন জোড়ালো হয়। এপ্রিলে সেই আন্দোলন তীব্র হয়ে দেশের বেশিরভাগ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। শুরুতে সরকার কোটা পদ্ধতির পক্ষে শক্ত অবস্থান নিলেও তীব্র আন্দোলনের মুখে এক পর্যায়ে কোটা পদ্ধতি একেবারেই তুলে দেয়ার ঘোষণা দেয়া হয়।

যদিও প্রতিবন্ধী কোটা আগের মতই আছে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব।

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত
  • ২৯ জুন ২০২৬
যশোরের দুই মহাসড়কে বেপরোয়া বাস চলাচল, বাড়ছে দুর্ঘটনা
  • ২৯ জুন ২০২৬
দুই শর্ত দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমিয়ে ৫ শতাংশ করা…
  • ২৯ জুন ২০২৬
১০০ স্কুলছাত্রকে হারানোর কৌশল: ব্রাজিলের দুর্বলতা ভাঙতে জাপ…
  • ২৯ জুন ২০২৬
কলকাতায় পড়াশোনা, ঢাকায় শুরু কর্মজীবন— বহুমাত্রিক শিল্পী মুস…
  • ২৯ জুন ২০২৬
হারিয়ে যাওয়া মক্তব শিক্ষা: সরকার কি দৃষ্টি দেবে
  • ২৯ জুন ২০২৬