ছাত্রলীগের পথ অনুসরণ করছে ছাত্রদল: ছাত্রশিবির সভাপতি

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রদলকে ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে৷ আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

জাহিদুল ইসলাম  বলেন, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনকে দমনের চেষ্টা করছে। শুধু তাই নয় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তা শিবিরের উপর দায় দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন ‘ছাত্রশিবির কোপানো জায়েজ ছিল, এখনও থাকবে ইনশাআল্লাহ’ এমন একটি পোস্ট ফেসবুকে দিয়েছে তাদের এক কর্মী। কুয়েটে ছাত্রশিবির হামলা করেছে এমন অভিযোগ করে উল্টো বিভিন্ন তারা তারা মিছিল করেছে৷ আমরা দেখেছি কিভাবে তারা মিছিলে ছাত্রলীগের শেখানো শ্লোগান ‘একটা একটা শিবির ধর ধইরা ধইরা জবাই কর’ দিয়েছে।

শিবির সভাপতি বলেন, গতকাল গাজীপুর যুবদলের একজন প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদা তেলার ঘটনা ঘটেছে। কুয়েটে ছাত্রদের ওপর হামলা করে তার দায় ছাত্রশিবিরের উপর দেওয়ার চেষ্টা করেছে।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬