মই থেকে পড়ে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM

© সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে মই থেকে পড়ে সাবেক ছাত্রদল নেতা ফকির আছাদুর রহমান (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩ টার দিকে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, তিনি উপজেলার সাতশৈয়া গ্রামের ফকির আলীর ছেলে। সে ফকিরহাট সদর ইউনিয়ন শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাব্বি।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে ঘরের পাশে রাখা বাঁশের মইয়ের সাহায্যে মুরগীর ঘরের চালা দেখতে ওঠেন আছাদুর। তখন হঠাৎ পা পিছলে সেখান থেকে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারান। তার স্ত্রী আসে পাশের লোকজনের সহায়তায় উদ্ধার করে তাঁকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ট্যাগ: ছাত্রদল
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬