ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত

০৪ জানুয়ারি ২০১৯, ১০:০২ AM
লোগো

লোগো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্র সংগঠনটির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শুক্রবার ও এর পরবর্তী সব কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে জাতি আজ গভীর শোকে আচ্ছন্ন। মরহুদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন-পরবর্তী সব কর্মসূচি স্থগিত করা হল। তবে নতুন ঘোষিত কর্মসূচি অনতিবিলম্বে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে শুক্রবার বাদ জুমা সব সাংগঠনিক ইউনিটকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করার নির্দেশ দেয়া হয়।

প্রসঙ্গত, আজ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি দেয়া হয়েছিল। ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ব্যাংককের হাসপাতালে কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফ মৃত্যুর আগ পর্যন্ত জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

ছাত্রলীগের বিজ্ঞপ্তি

 

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬