প্রতিষ্ঠাবার্ষিকীতে চার দিনব্যাপী নানা আয়োজন ছাত্রলীগের

০৩ জানুয়ারি ২০১৯, ১০:৩৭ AM

© লোগো

বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল শুক্রবার (৪ জানুয়ারি)। এই উপলক্ষে চার দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংগঠনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা এবং বাদ জুমা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

শনিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা করা হবে (ঢাকার অন্তর্গত সব ইউনিটের জন্য প্রযোজ্য)। দেশব্যাপী অন্য সব ইউনিটকে সুবিধাজনক সময়ে শোভাযাত্রা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’ সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। ওই দিন বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্বোপার্জিত স্বাধীনতা’ চত্বরে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তি
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ
  • ১৯ মে ২০২৬
শেরপুর সরকারি কলেজে নানা আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উ…
  • ১৯ মে ২০২৬
ঈদের ছুটিতে হাসপাতালের জরুরি সেবা সার্বক্ষণিক চালুর নির্দেশ
  • ১৯ মে ২০২৬
নতুন বিদ্যুৎ সচিব হলেন মিরানা মাহরুখ
  • ১৯ মে ২০২৬
সংঘাত নয়, ছাত্ররাজনীতি হবে জ্ঞানভিত্তিক নেতৃত্ব তৈরির প্ল্য…
  • ১৯ মে ২০২৬
রাজধানীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081